করোনা যুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়ে একটি মিউজিক ভিডিও বানালেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রসেনের কথায় এবং অরিন্দমের সুরে গানটি গেয়েছেন শাশ্বত সিং ও নিকিতা গান্ধী। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে টলিউডের এক ঝাঁক তারকাকে। রয়েছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মিউজিক ভিডিও শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও করোনা-যুদ্ধ জয়ের প্রত্যয়ী বার্তা দিয়ে।
মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে :