পূর্ব বর্ধমানের কালনার লক্ষ্মণপাড়ায় ৩৫০ বছর ধরে হয়ে আসছে রাজ রাজেশ্বরী পুজো। এই বছর করোনা মহামারীর থাবায় পুজোর ঔজ্জ্বল্য হারিয়েছে। মূর্তির বদলে ঘটেই সারতে হয়েছে পুজো। নিয়মবিধি করে দিয়েছে প্রশাসন। মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে হলো পুজো। স্বাভাবিকভাবেই ছিল না ভক্তদের ভিড়।
