করোনা-সতর্কতায় এবার ডোমজুড়ে নিজের বিধানসভা এলাকার রাস্তা, বাজার, পাড়ায় মানুষের কাছে বিনামূল্যে মাস্ক বিলির ব্যবস্থা করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার ১৪ মার্চ তিনি ফেসবুক লাইভে এ কথা জানান তিনি। আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে সচেষ্ট হতে বলেন রাজীব। তাঁর ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। প্রতি শনিবার সাড়ে তিনটে নাগাদ তিনি ফেসবুক লাইভে মানুষের সমস্যা, পরামর্শ শোনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সকলের জন্য তাঁর অবারিত দ্বার। প্রতি সোমবার তৃণমূল ভবনে তিনি বিকেল চারটে থেকে মানুষের কথা, অভাব-অভিযোগ শোনেন। এ ছাড়া নিজের বিধানসভা এলাকায় কোণা হাইওয়ে ও সলপ মোড় লাগোয়া পাঁকুড়িয়া ব্রিজের কাছে তেঁতুলকুলিতে নিজের বিধায়ক কার্যালয়ে শনি ও মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ জনতার দরবার তিনি চালিয়ে যাচ্ছেন মানুষকে পরিষেবা দিতে।
