ওরা কথা বলতে পারে না। গলা ফাটিয়ে বলতে পারে না খিদে পেয়েছে। খুব বেশি হলে কুঁই কুঁই করে আর লেজ নারে। আমরা সভ্য মানুষেরা এদের ঘৃণার চোখে দেখি। এড়িয়ে যাই। এই সারমেয় কুলের পাশে দাঁড়ালেন মন্ত্রী রাজীব ব্যানার্জী। নিজে হাতে এদের খাওয়ালেন। সবাইকে অনুরোধ করলেন, এরা যাবে কোথায় বলুন, যে যা পারেন এদের একটু সাহায্য করুণ।
