রোজ পথে নেমে করোনা যুদ্ধে মানুষের পাশে থাকছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ বিলি করছেন। আবার বন দফতরের কাজকর্ম সামলে ছুটছেন চিড়িয়াখানায় পশু-পাখিদের খেয়াল রাখতে। অবলা প্রাণীদের খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করেছেন।

আর রোজ বিভিন্ন জায়গায় মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করছেন। সোমবার ১৩ এপ্রিল বালি বাসস্ট্যান্ডে দুঃস্থ পরিবারগুলিকে খাওয়ানোর ব্যবস্থা করেন রাজীব। নিজে হাতে পরিবেশন করেন। এরপর মাস্ক বিলিও করেন তিনি। করোনা সচেতনতামূলক বার্তাও দেন মন্ত্রী। তাঁর এমন উদ্যোগে খুশি সকলেই।

