করোনা সংক্রমণ ঠেকাতে ও সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে মাস্ক বিলি করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষাল। গত ২০ মার্চ নিজের দলীয় কার্যালয়ের কাছে এই কর্মসূচি নেন। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত রাজ্যবাসীকে সাবধানে থাকার বার্তা দিয়ে চলেছেন। করোনা সংক্রমণ আটকাতে কি করা উচিত সেই বিষয়ে বাংলার নাগরিকদের বার বার বোঝাচ্ছেন, সচেতন করছেন। তাই আমিও দলের সাধারণ কর্মী হিসাবে সাধারণ মানুষকে মাস্ক বিলি করে মুখ্যমন্ত্রীর সচেতনতা বার্তা তুলে ধরছি। গ্রামে গ্রামে পোস্টারিং করে প্রচার চালাচ্ছি। নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন এই বার্তা দিচ্ছি।