| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রক্তমৃত্তিকা বিহার, কর্ণসুবর্ণ : জমিল সৈয়দ

Reporter
জমিল সৈয়দ / ১৩৩১ জন পড়েছেন
আপডেট রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বহরমপুর শহর থেকে ভাগীরথীর ব্রিজ পেরিয়ে দক্ষিণ দিকে ১০ কিলোমিটার দূরে একটি প্রত্নক্ষেত্র, যেখানে শশাঙ্কের রাজধানী ও একটি বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ আছে।

হাওড়া-কাটোয়া-আজিমগঞ্জ-মালদহ রুটে কর্ণসুবর্ণ স্টেশন, যেখানে কোনও এক্সপ্রেস ট্রেন থামে না। তিস্তা-তোর্সা এক্সপ্রেস কিংবা কামরূপ এক্সপ্রেস কর্ণসুবর্ণ ছেড়ে আরও মিনিট দশেক এগিয়ে খাগড়াঘাট রোড স্টেশনে থামে। খাগড়াঘাট স্টেশন হলো বহরমপুর শহরের প্রবেশদ্বার।

আমাদের ছেলেবেলায় এই স্টেশনের নাম ছিলো ‘ছিরুটি’। একটু দূরে ছিরুটি নামে একটি গ্রাম আছে, তাই স্টেশনের নাম ওরকমই ছিলো। ছোট্ট স্টেশন, নেই উঁচু প্ল্যাটফর্ম, সারাদিনে একটা-দুটো ট্রেন থামে। আমার বাবা আজীবন বাড়ি থেকে বেরিয়ে ৫ মাইল পথ পায়ে হেঁটে ‘ছিরুটি’তে ট্রেন ধরতে যেতেন।

কিন্তু দুপুরবেলায় আমার মা যখন গৃহকর্ম সেরে বিশ্রাম নিতেন, তখন গ্রামের মহিলারা এসে মায়ের সঙ্গে গল্প জুড়তেন, তখন তাঁদের মুখে শুনতাম “আরোঁয়া” স্টেশনের কথা।

“আরোঁয়া” স্টেশন আবার কোথায় ? আমার প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, ছিরুটি স্টেশন। স্টেশনের খুব কাছের গ্রাম আরোঁয়া, তাই স্থানীয় মানুষেরা ছিরুটি না ব’লে ‘আরোঁয়া’ বলতেন।

তারপর আমরা একটু বড় হয়ে উঠতেই ছিরুটি স্টেশনের নাম পালটে গেল, নতুন ফলক বসল — কর্ণসুবর্ণ।

স্টেশনের চারপাশে জনসংখ্যা খুব কম। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘুমন্ত গ্রাম। যেমন, যদুপুর, মধুপুর, গোবিন্দপুর, মাঝিড়া, চাঁদপাড়া, ডাবকই, কোদলা, ভরাট, ছিরুটি, আরোঁয়া …

চার কিলোমিটার পূর্বদিকে হাঁটলেই ভাগীরথী নদী।

ভাগীরথী একসময় কর্ণসুবর্ণের গা দিয়েই বইত, তাই বন্যায় খুব ক্ষতি হতো রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের। … ক্রমশ নদী সরে গেছে পূর্বদিকে।

ষাটের দশকের প্রথমদিকে পার্শ্ববর্তী মধুপুর হাইস্কুলে পড়াতে এসেছিলেন এক শিক্ষক, তাঁর নাম যতোদূর সম্ভব মৃণাল গুপ্ত। তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় কর্ণসুবর্ণ বা রাজবাড়ি ডাঙা বিষয়ে একটি প্রবন্ধ লিখে ইতিহাসবিদদের দৃষ্টি আকর্ষণ করেন। স্টেশনের অদূরে পড়ে ছিলো কয়েক একর ধু-ধু মাঠ, লোকেরা বলে রাজবাড়িডাঙা। এর ঐতিহাসিক গুরুত্ব তিনি বুঝতে পেরেছিলেন।

এর ফলে ১৯৬২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুধীররঞ্জন দাসের নেতৃত্বে রাজবাড়িডাঙায় খনন চালানো হয়, তাতেই বিভিন্ন প্রত্নবস্তু উঠে আসে।

তাঁরা সিদ্ধান্তে উপনীত হন, এখানেই ছিলো হিউয়েন সাং কথিত বৌদ্ধবিহার “লো-তো-মি-চি” — যার অর্থ রক্তমৃত্তিকা। এখানকার মাটির রঙ রক্তের মতো লাল, তাই এর নাম রক্তমৃত্তিকা !

হিউয়েন সাং কর্ণসুবর্ণকে লিখেছেন — কি-লো- না-সু-ফা-লা-না।

এই বৌদ্ধবিহার পঞ্চম শতাব্দীতে গুপ্তযুগে স্থাপিত হয়েছিল এবং এটি নাকি নালন্দার চেয়েও বড় ছিলো। বিভিন্ন সময়ে গঙ্গার প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই বিভিন্ন সময়কালে নতুন করে বিহারের পুনর্নিমাণ ঘটেছে।

চারটি স্তরে মোট পাঁচটি পর্যায়ের নির্মাণের নির্দশন এখানে পাওয়া গেছে। একটি বৌদ্ধবিহারের মেঝে, সিঁড়ি ও গোলাকার স্তূপের ভিত, ইঁদারা, একটি শস্যভাণ্ডারের চিহ্ন পাওয়া গিয়েছে। ইঁদারাটি একদম বুঁজে গেছে। গভীরতা সামান্য তিন-চার ফুট। এর বৃত্তাকার দেওয়ালে পা ঝুলিয়ে বসে থাকে স্থানীয় লোকজন।

এখন জায়গাটি চারপাশে অসমাপ্ত দেওয়াল দিয়ে ঘেরা আছে। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সর্বেক্ষণের বোর্ড লাগানো আছে। কিন্তু পুরো মাঠ স্থানীয় মানুষের পশুচারণ, খেলাধূলা ও বৈকালিক আড্ডার স্থান হিসেবেই ব্যবহৃত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

One response to “রক্তমৃত্তিকা বিহার, কর্ণসুবর্ণ : জমিল সৈয়দ”

  1. রামকৃষ্ণ বড়াল says:

    মৃণাল বাবু রাজা শশাঙ্ক বিদ্যাপীঠে পড়াতে এসেছিলে বিংশ শতকের পাঁচের দশকে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev