| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাম রতন ধন পায়ো : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৮৯ জন পড়েছেন
আপডেট বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

তখন গভীর রাত। অযোধ্যার মানুষজন গভীর নিদ্রায় মগ্ন। রামচন্দ্র এলেন তাঁর জন্মভূমিতে। একা নন। তাঁর সঙ্গে আছেন সীতা, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন। শত্রুঘ্ন মাঝে মধ্যে মর্ত্যভূমিতে আসেন। ভারতবর্ষের খোঁজ-খবর রাখেন। তিনিই রামচন্দ্রকে জানিয়েছিলেন অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির। তাই রামচন্দ্র তাঁর স্ত্রী ও ভাইদের নিয়ে এসেছেন গভীর রাতে। দিনের বেলায় আসতে নিষেধ করেছিলেন শত্রুঘ্ন। বলেছিলেন রামকে সশরীরে দেখতে পেলে পাগলের মতো মানুষ ছুটে আসবে। শত্রুঘ্ন বলেছিলেন রামায়ণ সিরিয়াল হচ্ছিল যখন, তখন জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছিল। দূরদর্শন নামক যন্ত্রের সামনে ধুপ-ধুনো জ্বালিয়ে পুজো করত মানুষ। রামের অভিনয় যিনি করেছিলেন, মানুষ তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করত। রামকে দেখতে পেলে মানুষ তাঁকে জাপ্টে ধরবে। শত্রুঘ্ন রামকে রবীন্দ্রনাথ নামে এক কবির কাহিনি শুনিয়েছিলেন। তিনি মারা যাবার পরে রবীন্দ্র-ভক্ত মানুষ নাকি তাঁর দাড়ির চুল ছিঁড়ে নিয়েছিল। সুতরাং রিস্ক নিয়ে কাজ নেই।

যেখানে রামমন্দির তৈরি হচ্ছে, তার থেকে কিছুটা দূরে বসলেন তাঁরা। ভরত বললেন, আমি শুনেছি ১৯৮৯ সালের ৯ নভেম্বর এখানে শিলান্যাস হয়েছিল। তার উদ্যোক্তা ছিল বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা দল-এরা সব। ৩৫ বছর পরে সেখানে তৈরি হচ্ছে রামমন্দির। রাম জন্মভূমি নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলে দিয়েছেন এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে গর্ভগৃহ। এদের কাছে আপনি রাম রতন ধন।

শুনে রামচন্দ্র মৃদু হাসলেন। বললেন, এই ‘রাম রতন ধন’ কথাটা বলেছিল তুলসীদাস। সে ছিল আমার পরম ভক্ত। লিখেছিল ‘রামচরিতমানস’। এরা কি তারই মতো ভক্ত ?

হো হো করে হেসে উঠলেন শত্রুঘ্ন। সীতা অবাক হলেন। ভরত দেশের হাল হকিকত জানতেন কিছুটা। তাই তিনি শত্রুঘ্নকে বললেন সবিস্তারে সব জানাতে। রোঁমা রোঁলা যেমন ফ্যাসিস্টদের স্বরূপ ব্যাখ্যা করে রবীন্দ্রনাথের চোখ খুলে দিয়েছিলেন, শত্রুঘ্ন তেমনি চোখ খুলে দিন রামচন্দ্রের।

রামচন্দ্র ও সীতা অবাক বিস্ময়ে শুনে যেতে লাগলেন শত্রুঘ্নের কথা। ভারতীয় জনতা দলটি সত্যই ‘রাম রতন ধন পায়ো’। তাদের কাছে রামচন্দ্র বিরাট একটা মূলধন। লোকসভায় যাদের দুটি মাত্র আসন ছিল, রামজন্মভূমির শিলান্যাস করে তাদের লোকসভায় আসন সংখ্যা হয়ে গেল ৮৫টি। তারপর আর পেছনে তাকাতে হয় নি। শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও। পাঁচ বছর রাজত্বও করল তারা। এদিকে রামমন্দির-বাবরি মসজিদ নিয়ে আইনি লড়াই তো চলছে। ভেঙে ফেলা হল বাবরি মসজিদ। ‘বিশ্বাসের ভিত্তিতে’ সুপ্রিম কোর্টের রায়। কেল্লা ফতে। প্রধান বিচারক এসে গেলেন সংসদে। দিল্লির মসনদে পাকাপাকি আসন।

ব্যথিত চিত্তে রামচন্দ্র বললেন, কতকাল আগে মহাকাব্য লিখেছিল বাল্মীকি। এতকাল পরে আমি হলাম দুর্দৈবের শিকার, নেমে এলাম রাজনীতির ঘোলাজলে।

শত্রুঘ্ন বললেন, সামনের বছর জানুয়ারিতে মকরসংক্রান্তির সময় খুলে দেওয়া হবে রামমন্দির। কেন জানেন? তার ঠিক পরেই লোকসভার ভোট। কয়েকটা রাজ্যে বিধানসভারও ভোট। হিন্দি হার্টল্যাণ্ড সে মন্দির দেখে ফিদা হয়ে যাবে। প্রভাব পড়বে অন্যত্রও। তারজন্যও পরিকল্পনা আছে। রামমন্দিরের পাশে হচ্ছে আরও সাতটি মন্দির। মহর্ষি বাল্মীকির মন্দির, শবরী মন্দির, নিশাদ রাজ মন্দির, আচার্য বশিষ্ট মন্দির, ঋষি বিশ্বামিত্র মন্দির, অহল্যা মন্দির আর অগস্ত্য মুনির মন্দির। এর ফলে আরও বিপুল মানুষ ভারতীয় জনতা দলকে ভোট দেবে। বাল্মীকি আর শবরীর জন্য দলিতরা গলে জল হবে, নিশাদ রাজের জন্য ভোট দেবে জেলে সম্প্রদায়, বশিষ্টের জন্য ভোট দেবে ব্রাহ্মণরা। ক্ষত্রিয়রা ভোট দেবে বিশ্বামিত্রের জন্য। অহল্যা আর অগস্ত্যেরও ভক্ত আছে নানা সম্প্রদায়ের মধ্যে। রামের পাশে এঁদের মন্দির। তার মানে রাম সর্ব সম্প্রদায়ের। তার আসল মানে ভারতীয় জনতা দলও সব সম্প্রদায়ের জন্য। তাই সব সম্প্রদায় তাকে ভোট দিন।

সীতা বললেন, বাবাঃ, এ যে নিখুঁত পরিকল্পনা। এতে যে বিবমিষা উদ্রেক হচ্ছে।

রাম অত্যন্ত বিষাদাচ্ছন্ন হয়ে পড়ে বললেন, আর এক দণ্ডও মর্ত্যভূমিতে থাকতে চাই না আমি।

লেখক সিনিয়র ফেলোশিপপ্রাপ্ত গবেষক

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev