ধনিয়াখালীর নারায়ণপুর আশুতোষ ভাবনময়ী উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর সেলের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই অভিভাবকের মত ছাত্র-ছাত্রীদের পাশে থাকলেন তিনি। তারই উদ্যোগে পরীক্ষার্থীদের একটি করে জলের বোতল পেন ও গোলাপ ফুলের স্টিক হাতে তুলে দেওয়া হয়।
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার