| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রামকিঙ্কর বেইজের বাঁকুড়ার যুগিপাড়ার বাড়িতে বসলো হেরিটেজ ফলক : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৫৫১ জন পড়েছেন
আপডেট বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য, ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের বাঁকুড়ার যুগিপাড়ার বসত বাড়িকে হেরিটেজ ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন। এই উপলক্ষে বুধবার হেরিটেজ কমিশনের পক্ষ থেকে ভূতপূর্ব চেয়ারম্যান বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে এই হেরিটেজ ফলকের আবরণ উন্মোচন করেন। উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, রামকিঙ্কর বেইজের বর্তমান প্রজন্মের সদস্য শিবপ্রসাদ বেইজ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত ১৯০৬ সালের ২৫ মে বাঁকুড়া শহরের জুগিপাড়ায় জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ। ১৯২৫ সালের তিনি চারুকলা বিভাগের ছাত্র হিসাবে বিশ্বভারতীতে যোগদান করেন। এখানেই তাঁর প্রতিভা বিকশিত হয় বিভিন্ন গুণী মানুষের সংস্পর্শে এসে। রবীন্দ্র স্নেহধন্য এই মানুষটি পদ্মভূষণের পাশাপাশি বিশ্বভারতীর তরফে দেশিকোত্তম এবং রবীন্দ্রভারতীর সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত হন। তাঁর সৃষ্টি “কলের বাঁশি”, “সাঁওতাল পরিবার” ইত্যাদি ভাস্কর্য অক্ষয় হয়ে আছে শিল্প অনুরাগীদের মনে।

রামকিঙ্কর বেইজের পৌত্র শিবপ্রসাদ বেইজের বক্তব্য, “বিশ্বখ্যাত এই ভাস্করকে অত্যন্ত দীনহীন অবস্থায় জীবন কাটাতে হয়েছে আজও তাঁর পরিবারকে অর্ধাহারে বিনা চিকিৎসায় দিন কাটাতে হয়, ভারতরত্ন পাওয়ার যোগ্য এই শিল্পীকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। দেরিতে হলেও রাজ্য হেরিটেজ কমিশন তাঁর বসতবাড়ি কে হেরিটেজ ঘোষণা করায় আমরা আনন্দিত। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। বাঁকুড়ায় একটি আর্ট গ্যালারি করে তাঁর শিল্পকর্ম সংরক্ষণ করার প্রয়োজন। এখানে তাঁর বিখ্যাত দুটি শিল্পকর্ম সাঁওতাল পরিবার ও কলের বাঁশির ব্রোঞ্জ কাস্টিং বসানোর প্রস্তাব রাখছি।”

চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য বলেন, ”বাঁকুড়ার এই পুণ্যভূমিতে রামকিঙ্কর বেইজ জন্মগ্রহণ করেছিলেন। তিনি অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। অল্প বয়স থেকেই ছবি আঁকা এবং মূর্তি তৈরি করার দিকে তার ঝোঁক ছিল তাঁকে রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে নিয়ে যান। সেখানে তিনি রবীন্দ্রনাথের স্নেহ পান। নন্দলাল বসু বিনোদবিহারী প্রমুখ গুণী মানুষের সান্নিধ্যে এসে তাঁর অসাধারণ প্রতিভার স্ফূরণ হয়। সেই কারণেই সায়ন্তিকা যখন এখানে এসে এখানকার পদাধিকারী ও বিশিষ্ট মানুষজন এখানকার বিধায়ক, মিউনিসিপালিটির চেয়ারম্যান, কাউন্সিলার, সবাইকে নিয়ে প্রস্তাব গ্রহণ করে আমাদের জানায় আমরা উদ্যোগ গ্রহণ করি। এই ফলক এখানে চিরস্থায়ী হয়ে থাকবে। এখানকার মানুষ আগামী প্রজন্ম জানবে এখানে তাঁর মত একজন প্রতিভাবান মানুষ জন্মেছিলেন তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন ভাস্কর ও চিত্রকর। বাঁকুড়ার মানুষ চাইলে এখানে তাঁর সেরা শিল্পকর্ম গুলির ব্রোঞ্জ রেপ্লিকা বসানো যেতে পারে।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev