বুধবার ৩ জুন খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে আচমকা কালনা ১ নং ব্লকের কৃষ্ণদেবপুরে দুটি রেশন দোকানে যান কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি ও কালনা ১ নং ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস। এই ব্লকে ৫২টি রেশন দোকানে ২ লক্ষ সাড়ে ৩৭ হাজার গ্রাহক আছেন। খাদ্যসামগ্রীর ওজন মেপে দেখার পাশাপাশি বেশ কিছু বিষয়ে ডিলারদের সতর্ক করেন তাঁরা। কথা বলেন গ্রাহকদের সঙ্গেও।
ছবি ও সংবাদ: মোহন সাহা

খুব ভালো কাজ