কেন্দ্রীয় সরকার বাংলায় দশটি রেড জোন আছে বলে যে তথ্য দিয়েছে তা ভুল। এ বিষয়টি প্রমাণ সহকারে কেন্দ্রকে জানিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ক্যাবিনেট সচিব যখন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন তখন ওই বাংলার ওই দশটি জেলাকে রেড জোনে দেখানো হয়। তারপর এই ভুল শুধরে নিতে ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সচিব প্রীতি সুদানকে লেখা চিঠি পাঠান রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সচিব বিবেক কুমার।

তিনি লিখেছেন, রাজ্যে রেড জোনে রয়েছে চারটি জেলা, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার ৩০ এপ্রিল অবধি ৮টি জেলা রয়েছে গ্রিন জোনে, এই জেলাগুলি থেকে সংক্রমণের খবর নেই। ১১টি জেলা আছে অরেঞ্জ জোনে। তার মধ্যে কালিম্পঙ থেকে ২ এপ্রিল, জলপাইগুড়ি থেকে ৪ এপ্রিল, মুর্শিদাবাদ থেকে ১৬ এপ্রিলের পর সংক্রমণের খবর নেই। তা সত্ত্বেও ভুল না শুধরে সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর দিয়েছে কেন্দ্র! ও পূর্ব মেদিনীপুর।
