| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বেঁচে থাকার বাতাস কলমে রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৩৩০ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৭ জুন, ২০২১

শোক, আতঙ্ক, অনিশ্চয়তা দুনিয়াদারি আগে কম দেখেনি। অতিমারি এসব কিছুকে চূড়ান্ত চেহারা দিয়েছে। জীবনকে লন্ডভন্ড করে দেওয়ার এমন ঘটনা গত ১০০ বছরে ঘটেনি। আশার কথা, এর মধ্যেই মানুষ আবার জীবনকে ঢেলে সাজাতে চাইছে। শুধু রাতের শব্দ নয়, আমরা শুনছি মানুষের চলার আওয়াজ, বেঁচে থাকার গান।

দুর্মুখ বলে বিজ্ঞাপিত পাড়ার পাইস হোটেলের মালিকটি বেশ কয়েক মাস ধরে জনা দশেক মানুষকে কুণ্ঠিতভাবে ডাল, ভাত, তরকারি খাইয়ে চলেছেন। কোন সাড়াশব্দ নেই দুপুরবেলা গঙ্গার ধারে ঝুপড়িগুলির কাছে চুপচাপ চলে যাচ্ছে খাবার। মনে পড়ছে সেই ডাক্তার বন্ধুটির কথা, কোভিডের সূচনায় যিনি আক্রান্তদের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন, সম্প্রতি তিনি মারা গেছেন। আমরা দেখছি, ঘরকুনো স্কুল বালকটি তার নতুন কোন গ্যাজেট কেনার টাকা ভেঙে খাওয়াচ্ছে পাড়ার ভবঘুরে মানুষটিকে। শহরের মানুষরা ছুটে যাচ্ছেন অতিমারিতে জীবিকা হারানো গ্রামের লোকশিল্পীদের কাছে। প্রচারবিহীন এসব কাজ আমাদের জীবনে ভরে দিচ্ছে অনেকদিন হল প্রায় হারিয়ে যাওয়া আলোবাতাস।

চিকিৎসাবিজ্ঞান তো আছেই, সাড়াশব্দহীন এসব কাজকর্মও অতিমারিকে কিঞ্চিৎ পিছু হঠতে বাধ্য করেছে। অনেকে বলবেন, আবার তো সে ফেরার হুমকি দিচ্ছে। দিক, মানুষই তাকে অতীত করে দেওয়ার ব্যবস্থা করবে। এই গাঙ্গেয় ডেল্টায় ডেল্টা স্ট্রেনের খেলাও মোটেই একতরফা হবেনা। জেগে ওঠা মানুষের নিঃশব্দ আন্তরিকতা তার দাপট অনেকটাই রুখে দেবে – তাকে পিছু হঠতে হবেই। প্যানডেমিক থেকে এনডেমিক হয়ে গিয়ে সে টিঁকে থাকবে শুধু উইকিপিডিয়ায়।

ওপর থেকে কিছু বোঝা যায়না – কিন্তু কোন গভীর সঙ্কটের সময় হারবো না এই জেদ থেকে জীবনের ভিতর থেকে জেগে ওঠে জীবন। প্রাত্যহিক চাপ ও ক্ষুদ্রতার আড়ালে চাপা পড়ে যাওয়া মানুষটির ভেতর থেকে বেরিয়ে পরে আসল মানুষ। অনেকদিন পর আবার মানুষের গলায় শোনা যায় মানুষের আওয়াজ। পৃথিবী তখন মানুষের গলায় কথা বলে। এমন জাগরণে কোন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। রাংতা মোড়া রাজনীতির ক্লীবতা ও দৈন্য এখানে অনুপস্থিত। বিক্রি হতে হতে আমাদের যে মনুষ্যত্বটুকু টিঁকে আছে, নিজেরটুকু ভাবতে ভাবতে অলৌকিকভাবে জেগে আছে যে পরার্থপরতা তা যেন এই দুঃসময়ে নতুন করে আবিষ্কার করেছে মানুষ। কোভিড সময়ে এটাই তার এগিয়ে যাওয়ার সম্বল।

এ এক আশ্চর্য লড়াই। প্লেগ, কলেরা, স্মল পক্স, সোয়াইন ফ্লু’র মত অতিমারিকে অতীত করে দিয়েছিল মানুষের লড়াই, এগিয়ে ছিল চিকিৎসাবিজ্ঞান। কোভিডও হয়ে থাকবে শুধুই এক অতীতের স্মৃতি। এই অস্থির সময়ে মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার আশ্চর্য উপাখ্যানগুলি শুনুন বা পড়ুন, সেটাই বেঁচে থাকার আনন্দপাঠ। কোভিড ত্রাস যতই চোখ রাঙাক না কেন, এসব সত্যি কাহিনী আমাদের বেঁচে থাকার পালে বাতাস লাগাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev