দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়হিন্দ বাহিনীর উদ্যোগে রাজপুর সোনারপুর পুরসভার ২ নং ওয়ার্ডে দুঃস্থ ও গরিব পরিবারের হাতে চাল, আলু তুলে দেওয়া হয়। ছিলেন সংগঠনের জেলা সভাপতি পল্লব ঘোষ, যুব নেতা পাপাই দত্ত, ২নং ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর সভাপতি দেবাশিস মন্ডল, সুব্রত মন্ডল প্রমুখ।
পল্লব ঘোষ বলেন, করোনার গ্রাস থেকে বাংলার মানুষকে রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী যে ভাবে লড়াই করছেন তা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজের জীবন বিপন্ন করে যেভাবে মানুষকে সচেতন করার কাজ করে চলছেন তাতে একটাই কথা বলবো, তাঁর উপমা তিনি নিজেই। আমরা তাঁর দেখানো পথে গরিব, প্রান্তিক মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এইসব পরিবারের মানুষদের বলে দিয়েছি, কোনো অসুবিধা হলেই বাঘাযতীন স্টেশনের পাশে আমার অফিসে যোগাযোগ করতে পারেন। পাশে আছি আমরা জয়হিন্দ বাহিনী।