| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মনে রাখবেন সচেতনতাই আগামী দিনের দিশা : অভিষেক

Reporter Default
রিপোর্টার / ১৪৭ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনা সারা বিশ্বকে কাবু করে ফেলেছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। হয়ে চলেছেন। মৃত্যুর মিছিল আজও চলছে। করোনা আবহে সারা ভারতজুড়ে চলছে একটানা লকডাউন। এই আবহে করোনাকে মোকাবিলা করতে মূল্যবান পরামর্শ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী। আজ সন্ধ্যে ৭ টায় ফেসবুক লাইভ করেন তিনি।

অভিষেক প্রথমেই বার্তা দেন, অযথা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। এই সুস্থ থাকতে গেলে সবার কি কি করণীয় তাও ফেসবুক লাইভে বলেন তিনি। জানান, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। হাত ভালোভাবে ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ানো যায় সেই কাজটা করতে হবে। ইমিউনিটি পাওয়ার বাড়লে ভাইরাসের মোকাবিলা করাটা অনেক সহজ হয়ে যায়। এর জন্য প্রোটিন জাতীয় খাবার নিয়মিত খেতে হবে। ভিটামিন সি, ডি, জিংক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একই সঙ্গে পর্যাপ্ত জল খেতে হবে। তাঁর পরামর্শ, বারবার হাত ধোয়া অভ্যাস করুন। যে কোনো সাবান দিয়ে হাত ভালো করে ধুতে হবে। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কাজটি করতে হবে। তবেই হাতের মধ্যে যে ভাইরাল কোডটি রয়েছে সেটি নষ্ট হবে। মনে রাখবেন, আমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখতে হবে।

বর্তমান যুগে মোবাইল ফোন যেন শরীরের একটা অংশ হয়ে গেছে। এই প্রসঙ্গে তাঁর বার্তা, পারলে মোবাইল ফোনের লাউড স্পিকার অন করে করে কথা বলুন। আঙুলের বদলে পারলে গাঁট দিয়ে বিভিন্ন বাটন টেপার অভ্যাস তৈরি করুন। কারণ সরাসরি আঙ্গুল আমরা চোখে, মুখে দিয়ে ফেলি। কিন্তু গাঁট হলে চোখে, মুখে তার ব্যবহার কিছুটা হলেও কম হয়।

তাঁর আরো বার্তা, যে জামা কাপড় আপনারা পরেছেন সেটা পারলে প্রতিদিন ধুয়ে নিন। যদি সেটা সম্ভব নাও হয় তাহলে ঘন্টাখানেক রোদে সেগুলো টাঙিয়ে রাখুন। বিছানার চাদর কিংবা বালিশের কাপড়ের ক্ষেত্রেও একই নিয়ম মানাটা খুব জরুরি।

লকডাউন-এর ফলে এখন মানুষের হাতে অখণ্ড অবসর। তাই অভিষেকের টিপস, এই সময় বিকেলের দিকে নিজের বাড়ির ছাদে, কিংবা বারান্দা বা বাড়ির পাশে যদি কিছুক্ষন হাঁটা যায় সেটা শরীর ও মন- দুয়ের পক্ষেই খুব ভালো। ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম নিয়মিত করলে শরীর যেমন ভালো থাকবে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে।

একই সঙ্গে তিনি সাবধান করে বলেন, এই সময় পাড়ার মোড়ে আড্ডা মারবেন না। ভিড় বাড়াবেন না। বাজার বা দোকানে ভিড় করবেন না। ভিড় দেখলে এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন সবাই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev