লকডাউনে এলাকার রিক্সা চালকদের ৬০০ টাকা করে অনুদান তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের। এদিন বিকালে তারকেশ্বর এলাকার প্রায় ২৭ জন রিক্সা চালককে তারকেশ্বর রাজবাড়ী থেকে ৬০০ টাকা করে অনুদান দেওয়া হয়। মন্দিরের মহন্ত মহারাজ নিজের হাতে এই অনুদান তুলে দেন রিক্সা চালকদের হাতে। এছাড়াও মন্দিরের যাত্রী সেবায় যুক্ত ১২০ জনকে ৭০০টাকা এবং এলাকার চা বিক্রেতা থেকে ফেরিওয়ালদের প্রায় ৩৫ জনকে ৬০০ টাকা করে অনুদান দেয় তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার



খুব ভালো প্রচেষ্টা। সবচেয়ে ধনী মন্দির তিরুপতি মন্দির কর্তারা ও এই নিযে একটু ভাবুন। ❤️????????