বিশিষ্ট চিত্র সাংবাদিক রনি রায় প্রয়াত। শুক্রবার ২৪ এপ্রিল তিনি কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, বিশিষ্ট চিত্র সাংবাদিক রণজয় রায় (রনি)-র মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ‘আজকাল’ পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে প্রায় ২৫ বছর যুক্ত ছিলেন। তার আগে কাজ করেছেন ‘ভারতকথা’ পত্রিকায়। তাঁর মৃত্যুতে চিত্র সাংবাদিকতার জগতে বিশেষ শূন্যতার সৃষ্টি হল। আমি রণজয় রায়ের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
