লোকডাউনের জেরে খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। অসুবিধার মধ্যে পড়ছেন দুঃস্থ পরিবারগুলি। আজ চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিধায়ক রুকবানুর রহমানের সহযোগিতায় হৃদয়পুর, আলফা, বৃত্তিহুদা অঞ্চলের সমস্ত অঞ্চলের দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক রুকবানুর রহমান মহাশয় ও ব্লক নেতৃত্ব ।
