সাঁইবাড়ি হত্যাকাণ্ডের আজ ৫০ বছর। ১৯৭০ সালে ১৭ মার্চ বর্ধমানের সাঁইবাড়িতে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল সিপিআইএম, নিরুপম সেনের নেতৃত্বে। কংগ্রেস করার অপরাধে সাঁইবাড়িতে আগুন লাগিয়ে বাড়িতে ঢুকে মলয় সাঁই ও প্রণব সাঁইকে খুন করে সিপিআইএমের হার্মাদরা। সন্তানদের রক্ত দিয়ে ভাত মেখে তা খাওয়ানো হয়েছিল মা মৃগনয়নীদেবীকে। ঘটনার প্রত্যক্ষদর্শী জিতেন রায়কেও খুন করা হয় ওইখানেই। মলয়, প্রণবদের দাদা নবকুমার সাঁইয়ের চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। বছরখানেক পর তাঁকেও খুন করা হয়। ওই বাড়িতে পরে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন সমবেদনা জানাতে। সিপিআইএম সরকারে থাকাকালীন সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ফাইল কলকাতা হাইকোর্ট থেকে গায়েব করে দেওয়া হয়। ফলে সুবিচার পায়নি পরিবার। শহিদ পরিবারের পাশে দাঁড়ান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঘটনার কথা স্মরণ করিয়ে শহিদ পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন। আজ সাঁইবাড়িতে তিনি ফিরহাদ হাকিমকে পাঠাচ্ছেন। সাঁইবাড়িতে গিয়ে ইতিমধ্যেই আজ সকালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি শম্পা ধাড়া-সহ তৃণমূল নেতৃত্ব।

