করুণাময়ী হাউসিং কমপ্লেক্সে অনেক ফ্ল্যাটই আছে যেখানে রয়েছেন প্রবীণ-প্রবীণারা। বেশির ভাগ মানুষের নিকট আত্মীয়েরা থাকেন কলকাতার বাইরে। দু-জনের সংসারে প্রয়োজনীয় জিনিস এতদিন কাছাকাছি বাজার দোকান থেকেই সেরে নেওয়া যেত। কিন্তু এই লকডাউনের সময় সকলে ঘরবন্দি। অসুবিধের মধ্যে পরেছিলেন অনেকে। সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে হাউসিং সোসাইটির পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং ১০০টি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয় সেই সব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ম্যানেজার দেবাশিস ভট্টাচার্য্য জানালেন, আমাদের পক্ষে তো আর সেইভাবে খোঁজ করা সম্ভব নয়। তাই আমরা হাউসিং কমপ্লেক্সের পরিচালকদের ডেকে তাঁদের হাতে তুলে দিই। তাঁদেরই অনুরোধ করি আপনারা সকলকে চেনেন যাঁদের সত্যি প্রয়োজন তাঁদের কাছে একটু পৌঁছে দিন।