বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রথম পর্যায়ের স্বীকৃতি সম্মেলন উদযাপন করা হলো উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রর উদয়নারায়ণপুর থানার পার্শ্ববর্তী মাঠের দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলের প্রবীণ ২০ জন নেতৃত্ব স্থানীয় কর্মী। চা চক্রের মাধ্যমে দীর্ঘক্ষণ আলোচনা সামিল হলেন বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বিধায়ক সমীর কুমার পাঁজা। সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শোনান বিধায়ক। এরপর বাংলার গর্ব মমতার থিম সং পরিবেশিত হয়।
