হাওড়ার উদয়নারায়ণপুরে শুরু হলো ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি। শনিবার ৭ মার্চ ২০২০ গড় ভবানীপুর বাসস্ট্যান্ডে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সমীর কুমার পাঁজা। এরপর কর্মী সম্মেলনে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে কর্মীদের সামনে এই কর্মসূচি কীভাবে সফল করতে হবে তা জানান বিধায়ক। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে দিদিকে বলো কর্মসূচির সাফল্যকে তিন পর্যায়ের এই নতুন কর্মসূচির মাধ্যমে বিধায়কের নেতৃত্বে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য কর্মীদের। উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর কেন্দ্রের সভাপতি দীপঙ্কর দাস, জেলাপরিষদের পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, সহ-সভাপতি অজয় চক্রবর্তী, উদয়নরায়ণপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রশান্ত দে-সহ অন্যান্য নেতৃবৃন্দ।