রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির গৃহীত কর্মসূচি অনুযায়ী, উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হলো আজ জয়নগর ব্রিজ থেকে। উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস মিছিলে ৩ কিমি হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল, জনজোয়ারের চাপে সিদ্ধান্ত বদল করে মিছিল খিলার পরিবর্তে হরিশপুর অঞ্চলের পার রাধানগরে শেষ হয়। ৫ কিলোমিটার সুদীর্ঘ এই মিছিল। এই মিছিলের পুরোভাগে নেতৃত্বে ছিলেন, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কো-অর্ডিনেটর তথা স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সমীরবাবু বলেন, দীর্ঘ কয়েক বছর পর মিছিলের এতো মানুষের উদ্দীপনা দেখা গেলো।
