| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা সতর্কতা নিয়ে বিধায়ক সমীর কুমার পাঁজা উপস্থিত ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং বৃদ্ধাশ্রমে

Reporter Default
রিপোর্টার / ১৪৯ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৩ মার্চ, ২০২০

করোনা নিয়ে নিজের বিধানসভা এলাকায় অক্লান্ত পরিশ্রম করছেন বিধায়ক সমীর কুমার পাঁজা। ২৩ মার্চ ২০২০ প্রথমে তিনি উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের পাঁচারুল গ্রামে লায়ন্স ক্লাব পরিচালিত ‘আনন্দম’ বৃদ্ধাশ্রমে উপস্থিত হন। সেখানে তিনি আশ্রমিক বৃদ্ধাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। বৃদ্ধাশ্রমে বসবাসকারী ৫০ জন বয়স্ক প্রবীণ মহিলাদের উদ্দেশ্যে পর্যাপ্ত মাস্ক এবং হ্যান্ড স্যানিটারাইজড বিতরণ করেন। এছাড়াও ‘আনন্দম’ বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ-সহ বৃদ্ধাশ্রমের আশ্রমিকদের উদ্দেশ্যে করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করার পাশাপাশি তাঁদের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।

এরপর তিনি যান উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে দেবীপুর ব্লক বিপিএইচসিতে সেখানে গিয়ে তিনি করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একত্রিত হয়ে কোথাও জমায়েত না করার অনুরোধ করেন। করোনা ভাইরাসের সতর্কতা মূলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্সদের সাথেও। তিনি বলেন, শিশুদের, বাচ্চা ছেলেমেয়েদের বাড়িতে রাখুন, নিজেরাও খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। বারবার হাত ধোয়া অভ্যাস করুন। আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট অনুভব করলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। করোনা মোকাবিলায় দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে ২৪ ঘন্টা। আজ বিকেল থেকে লকডাউনের ব্যাপারে সতর্ক থাকুন সকলে। তাঁর সঙ্গে ছিলেন উদয়নারায়ণপুর থানা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মৌমন চক্রবর্তী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev