রাজ্য সরকারের বাজেটে প্রশংসা করলেন প্যাটনের কর্ণধার সঞ্জয় বুধিয়া। তিনি বলেছেন, রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র বাংলার মুখ্যমন্ত্রীর মানবিক মুখটি নিঁখুতভাবে বাজেটে ফুটিয়ে তুলেছেন। বাংলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই সফলভাবে তৈরি হয়েছে বাস্তবমুখী ও প্রগতিশীল এই বাজেট। যা বাংলাকে আরও উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেবে।