রবিবার ১৯ এপ্রিল হুগলির জিরাট সবুজ সংঘের মাঠে লকডাউনে কর্মহীন অসহায় মানুষজনের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, বলাগড় ব্লক তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, কিষাণ ও ক্ষেতমজুর সেলের তরুণ সেন-সহ দলীয় নেতা-কর্মীরা।এদিন তরুণবাবুর পত্নী, সমবায় কর্মী কাকলী সেন এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে দান করেন। তা তিনি তুলে দেন বলাগড় থানার অফিসার ইন-চার্জ অর্ণব গঙ্গোপাধ্যায়ের হাতে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার


