লকডাউনে কাজ বন্ধ। বহু মানুষের উপার্জন বন্ধ। কর্মহীন অবস্থায় খুব সমস্যায় পড়েছেন গরিব ও মধ্যবিত্ত মানুষেরা। তাঁদের পাশে দাঁড়াতে এবার হুগলির বলাগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বসল বিনা পয়সার হাট। মঙ্গলবার ২৮ এপ্রিল সোমড়ায় এই বিনা পয়সার হাটে নিজে দাঁড়িয়ে থেকে সকলের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই আয়োজনের জন্য বলাগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক বিভাস সরকারকে শান্তনু সাধুবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

