করোনা মোকাবিলায় রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য-সদস্যারা। তাঁরা সকলে মিলে মোট বাহান্ন হাজার একশো (৫২,১০০/-) টাকা তুলে দিলেন পঞ্চায়েতের সরকারি ক্যাশিয়ার ও সেক্রেটারি হাতে। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান স্বরূপ ঘোষ, উপ-প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার