কালোবাজারি রুখতে শনিবার সকালে শেওড়াফুলি বাজারে চন্দননগর কমিশনারেটের পুলিশ হানা দিল। করোনা ভাইরাসের সুযোগ নিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মাল মজুত করে দাম বাড়াচ্ছিল। এই খবর চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে গেলে আজই ইডিকে সঙ্গে নিয়ে বাজারে হানা দেয় পুলিশ। জানাযায়, গুজবের ফলে আলু, পিয়াজ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়েছে আর তা কেনার জন্যই ভিড় করেছে ক্রেতারা। তা নিয়ন্ত্রণ করতেই বিভিন্ন বাজারে হানা দিচ্ছে পুলিশ
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
