| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সরস্বতীর বীণা কচ্ছপী ও গজকচ্ছপ বাঙালি বুদ্ধিজীবী : অসিত দাস

Reporter
অসিত দাস / ১৩০২ জন পড়েছেন
আপডেট রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এক লেখায় লিখেছিলেন দেবী সরস্বতীকে দেখে নাকি তাঁর কামবাসনা জেগে উঠেছিল কৈশোরে। তিনি কিন্তু দেবী সরস্বতীর হাতের বীণাটিকে ভালো করে দেখেননি। তাহলে হয়তো তিনি অন্তঃসলিলা সরস্বতীর বীণারহস্যের উন্মোচনও করতে পারতেন।

দেবী সরস্বতী ঋগ্‌বেদে নদীগণের দেবী হিসেবে বন্দিত হয়েছেন৷ নদীর দেবী বাগ্‌দেবী হলেন কীভাবে? কী সেই মেটামরফোসিস? কল্পনাকে একটু বিস্তৃত করলে দেবী সরস্বতীর অনুষঙ্গে কয়েকটি জলজ-সভ্যতার চিহ্ণ খুঁজে পাওয়া যাবে৷ তিনি পদ্মাসনা, হংসবাহিনী৷ পদ্ম ও হাঁস জলে অধিষ্ঠিত৷ সরস্বতীর হাতের বীণার সঙ্গে নাবিক বা মাঝির হাল বা দাঁড়ের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়৷ সরস্বতীর ‘হাল’ দেখেই বোঝা যায়, তিনি জল থেকে সদ্য ডাঙায় উঠেছেন৷ সরস্বতীর শুভ্রবসন কীসের ইঙ্গিত করে? জলবিধৌত পরিধেয়বস্ত্র যে বর্ণহীন বা শ্বেতরূপ ধারণ করে, তা সবাই দেখেছে৷ আবার দেবীর কুচযুগ নন্দিত কীসের হারে! না মুক্তার হারে। মুক্তা তো সামুদ্রিক ঝিনুকের পেটেই থাকে। সরস্বতীকে জল থেকে ডাঙায় তোলা হলটা কেন? ‘ফার্টিলিটি কাল্ট’-এর ব্যাখ্যাটা মন্দ নয়৷ জল যেমন জমিকে উর্বর করে, বিদ্যা তেমনি মস্তিষ্ককে উর্বর করে, সরস হয় মেধা ও মনন৷

সরস্বতীর বীণার একটি পোশাকি নাম আছে৷ ‘কচ্ছপী বীণা’ বলে এটিকে৷ যেমন নারদের বীণার নাম ‘মহতী’৷ বাগ্‌দেবী সরস্বতীর বীণার নাম কচ্ছপী কেন হল, তা বোঝা শক্ত৷ ঋগ্‌বেদে সরস্বতীকে নদীমাতা বা নদীর দেবী বলে উল্লেখ করা হয়েছে৷ কূর্ম বা কচ্ছপ জলের বাসিন্দা, তাই তার শক্ত খোল দিয়ে তৈরি হল বাগ্‌দেবীর বীণা৷ বলা যায়, নদীবাচী সরস্বতীর দেবীবাচী হওয়ার ‘মেটামফোসিস-পথে’ এই কচ্ছপী বীণার আমদানি৷

অন্য একটি সম্ভাবনার কথাও মনে আসে৷ পুরাণমতে দেবী সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী৷ ব্রহ্মার মানসপুত্র হলেন কশ্যপ মুনি৷ ইনি এক বিশিষ্ট মুনি, যিনি প্রজাপতি দক্ষের তেইশজন কন্যাকে বিবাহ করেছিলেন৷ এই কশ্যপ মুনি দক্ষের মেয়েদের ছাড়াও আরও কয়েকজন রমণীর পাণিগ্রহণ করেছিলেন৷ তাঁদের একজন হলেন সুরভি৷ সুরভি হলেন রুদ্রগণের মাতা৷ রুদ্রবীণার নাম আমাদের জানা আছে৷ মনে হয়, কশ্যপ মুনিই তাঁর মাতৃদেবী সরস্বতীর হাতের বীণাটি নির্মাণ করেছিলেন৷ ‘কশ্যপী বীণা’ নামে সরস্বতীর বীণাটি পরিচিত হয়৷ কশ্যপী বীণা ক্রমে অপভ্রংশপ্রাপ্ত হয়ে ‘কস্যপী বীণা’ তথা ‘কচ্ছপী বীণা’য় পরিণত হতে পারে৷ কচ্ছপের সংস্কৃত নাম কস্যপ৷ তাই কি এই বিভ্রান্তি!

আবার পদ্মপুরাণ অনুসারে কশ্যপমুনির স্ত্রী হলেন বাগদেবী সরস্বতী। তাহলে তো সরস্বতীই সরাসরি কশ্যপী। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে নারায়ণের স্ত্রীরূপে তিনি হলেন নারায়ণী। কশ্যপীর হাতে যে বীণা থাকে তারই নাম কশ্যপী। কশ্যপী থেকে কচ্ছপী হতে আর কতক্ষণ! সরস্বতীর হাতের বীণাটির নাম কী জিজ্ঞেস করলে বসন্তপঞ্চমীর রোমিও জুলিয়েটরা ভিরমি খেতে পারে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev