বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপ স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। রবিবার ১৫ মার্চ এই কেন্দ্রের বিধায়ক ডা. শশী পাঁজার উদ্যোগে এই সম্মেলন হয়। বিভিন্ন কারণে দলের যেসব পুরোনো কর্মী বসে গেছেন তাঁদের কাছে টেনে নিতে এবং সংগঠনের কাজে পুনরায় সক্রিয় করতে এই সম্মেলনের আয়োজন। এদিন প্রবীণদের সম্মান জানান তিনি। নিজে হাতে খাবার পরিবেশন করেন।