| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

স্যাটা গরম করে দেওয়া, স্যাটা ভেঙে দেওয়ার গোড়ার কথা : অসিত দাস

Reporter
অসিত দাস / ৭১৪ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৯ জুন, ২০২৬

‘স্যাটা গরম করে দেওয়া’ একটি আঞ্চলিক প্রবাদ। ঠিক অর্থ জানা যায় না। তবে অভিধানে ‘সাট,’ বা ‘সাটা’ মানে ছড়ি, বেত, লাঠি, পাখার বাঁট। বা, তা দিয়ে দিয়ে মারা। সূত্র — বঙ্গীয় শব্দকোষ। স্যাটাস্যাট থেকে স্যাটা গরম করা, স্যাটাভাঙা মার দেওয়া, — ভাষারাজনীতির বাজার গরম এখন।

বামন শিবরাম আপ্তের Practical Sanskrit-English Dictionary তে সংস্কৃত ‘সটা’ শব্দটির অর্থ দেওয়া হয়েছে An ascetic’c matted hair, Mane of a lion, Braid of hair.

এই সটা শব্দটি বাংলা অভিধানেও পাচ্ছি। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ-এ পাই সটা-র মানে ব্রতীর বা সন্ন্যাসীর শিখা, জটা। শিখা বা টিকি। কেশর, বরাহকেশর।

এই ‘সটা’ থেকেই অধুনা বহুআলোচিত শব্দ ‘স্যাটা’ তথা স্যাঁটা এসেছে কিনা ভেবে দেখতে হবে। এলেও অর্থের বেশ কিছুটা বিকৃতি ঘটেছে। অভ্র বসুর ‘বাংলা স্ল্যাং, সমীক্ষা ও অভিধান’ বইয়ে স্যাটা নেই, আছে সটকা। অর্থ, পুরুষাঙ্গ, যোনিকেশ।

আবার সত্রাজিৎ গোস্বামীর ‘বাংলা অকথ্য শব্দের অভিধান’-এ স্যাটা শব্দটির অর্থ স্ত্রী-যৌনাঙ্গ, যোনিকেশ। যদিও এটিকে পাবনা-কুষ্টিয়ার আঞ্চলিক উপভাষা বলা হয়েছে, মূলে কিন্তু সংস্কৃত ‘সটা’।

যেহেতু আমি ড. সত্যনারায়ণ দাশ প্রণীত ‘বাংলায় দ্রাবিড় শব্দ’ বইটিতে ‘স্যাটা’ শব্দটি পাইনি, কাছাকাছি বানানের কোনও শব্দও নেই সেখানে, তাই তামিল-তেলুগু-কন্নড় ব্যুৎপত্তির কথাই আসে না। ওগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অবদান।

অভিধানে আরও আছে সাট, সাঁটা, সাঁটানো। সাট শব্দটির ব্যুৎপত্তি আবার ভারি অদ্ভুত। তৎসম ‘শব্দ’ থেকেই সাট। অন্তত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত বঙ্গীয় শব্দকোষ তাই জানাচ্ছে। সাট মানে হাতের ছড়ি, ছাট, লাঠি বা যষ্টিও হয়। এগুলির আঘাতে বিশেষ রকমের শব্দ হয় বলেই নাকি এই ব্যুৎপত্তি।

সং শব্দ > প্রা. সদ্দ > বাং. সাদ তথা সাড তথা সাট।

ডাকের বচন আছে ‘যে নারী কাটন নাহি কাটে, রাতি পোহাইলে পোপানকে (পোলাপানকে) সাটে’।

কোনও ডাকসাইটে নেতা যদি বলেন, ‘স্যাটা গরম করে দেওয়া হবে’ তাহলে তার অর্থ যে কী দাঁড়ায়, তা বলা যাবে না। কোথাও কিন্তু স্যাটা-র অর্থ কোমর বা শিরদাঁড়া পাইনি অভিধানে। তবে বীরভূম-পুরুলিয়ার আঞ্চলিক ভাষার অভিধান আমার সংগ্রহে নেই। জানি না, সেখানে কী আছে। তবে ‘সাষ্টাঙ্গ’ শব্দের অপভ্রংশ হিসেবে স্যাটা-কে ধরা হলে, মস্তক, বক্ষ, হস্ত, চরণ, জানু, মন, দৃষ্টি, বাক্য, — এই আটটি অঙ্গ বা অঙ্গকল্প স্যাটা-র আওতায় এসে যায়। তাতেও কিন্তু সরাসরি কোমর আসে না।

সর্বাধিক বিক্রীত সংবাদপত্রের একটি খবরে দেখছি, —

“কিন্তু ভাষা নিয়ে দিবারাত্র চর্চা করা অনেকে যেমন ‘স্যাটা’র অর্থ খুঁজতে গিয়ে এই প্রবল গরমে গলদঘর্ম হলেন, তেমন অনেকেই জানিয়ে দিলেন, এটি খুব ভাল শব্দ নয়। ভাষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার বলেন, ‘‘স্যাটা শব্দের মানে আমার জানা নেই। আমি স্যাটাস্যাট শুনেছি। আগে মমতা (প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রায়ই বলতেন। কিন্তু স্যাটা শব্দটা কখনও শুনিনি।’’ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আবার স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘‘এটি ভাল শব্দ নয়। যৌনাঙ্গ অর্থে ব্যবহার করা হয়ে থাকে।’’ নাম প্রকাশে অনিচ্ছুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার এক অধ্যাপক বলেন, ‘‘স্যাটা খুবই কথ্য ভাষা। মূলত কোমর এবং তৎসংলগ্ন অংশ বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

সত্রাজিৎ গোস্বামী লিখিত ‘বাংলা অকথ্য শব্দের অভিধান’-এ ‘স্যাটা’-র শব্দের অর্থ যৌনাঙ্গ। ধিক্কার বা ঘৃণা প্রদর্শনের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সেখানে এই শব্দের উৎস হিসাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনার কথা।’’

সম্প্রতি এক বীর নেতা বললেন, ‘এমন স্যাটা-ভাঙা মার দেওয়া হবে, খেলেই টের পাবে’।

এই ‘স্যাটা-ভাঙা’ শব্দবন্ধ আমাদের মতো স্বশিক্ষিত ভাষাবিদদের অন্ধকারে এক আলোকবর্তিকার সন্ধান দেয়।

‘স্যাটা গরম করে দেওয়া’, ‘স্যাটাভাঙা মার মারার’ স্যাটা আসলে হাতের বেত, ছড়ি, লাঠি। মারতে মারতে বেত/ছড়ি গরম হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার কথা সকলেই জানে। বাগধারায় পিঠে বাড়ি ভাঙা বা পিঠে লাঠি ভাঙার কথা প্রায়ই শোনা যায়।

তাহলে কি স্যাটা ভেঙে দেওয়া, স্যাটাভাঙা মার দেওয়ার মানে এমন নৃশংস প্রহার, যাতে হাতের লাঠি বা বংশদণ্ড ভেঙে যায়? এত নির্মম মার যখন, কোমর তো ভাঙবেই। সে বেচারার আর দোষ কোথায়!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev