লকডাউনে কাউকে যাতে অভুক্ত থাকতে না হয় সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু ও দক্ষিণ দমদমের পৌরপ্রধান পারিষদ প্রবীর পাল (কেটি)-র উদ্যোগে প্রতিদিন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। রবিবার ১নং ওয়ার্ডে সেই ব্যবস্থাপনা দেখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন সাংসদ অধ্যাপক সৌগত রায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখে তিনি মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এই দুঃসময়ে, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই এখন একমাত্র মহৎ কাজ।

আজ এই উদ্যোগের ষষ্ঠ দিনে ৫৫০০ মানুষকে খাবার সরবরাহ করা হয়। এই উদ্যোগে এখনও অবধি ৩৫০০০ জনের বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ছবি ও সংবাদ: মনোজিৎ মৌলিক

