পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণপন্থী শিক্ষক আন্দোলনের মুখ ও তৃনমুল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব রাজীব মান্না আজ দুই লক্ষ এক হাজার টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রীর এমারজেন্সি ত্রাণ তহবিলে জেলার অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে। রাজীব মান্না মেদিনীপুরের রানী শিরোমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

রাজীববাবু তার প্রতিক্রিয়াতে জানান সংগঠনের রাজ্য সভাপতি দিবেন্দু সাহার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য অনুরোধ আসে। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে যেভাবে রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষকরা কর্মকাণ্ড করছে, সেই কাজে অনুপ্রানিত হন বলে জানান। অশোকবাবুর সাথে তিনি যোগাযোগ করলে তিনি লকডাউনের সময় এই অর্থ সাহায্য জেলা কর্তৃপক্ষের মাধ্যমে মমতা বন্দ্যপাধ্যায়ের ত্রাণ তহবিলে দেওয়ার প্রস্তাব দেন। আজ অতিরিক্ত জেলাশাসকের হাতে চেকটি তুলে দেওয়ার পর রাজীববাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী যেভাবে করোনা আতঙ্ক মোকাবিলা করছে তার প্রশংসা করে জেলার শিক্ষক শিক্ষিকাদের এইভাবে সরকারের পাশে থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আহ্বান জানান।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী