শুক্রবার ১ মে আচমকা কালনা ১ নম্বর ব্লকের হাটকালনার পুরাতনহাট, নিভুজিবাজারের বেশ কয়েকটি রেশন দোকানে হানা দেন কালনার মহকুশাসক সুমনসৌরভ মোহান্তি। তাঁর সঙ্গে ছিলেন খাদ্য দফতরের আধিকারিকরা। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানতে চান নির্ধারিত খাদ্যসামগ্রী পেতে অসুবিধা হচ্ছে কিনা। চালের গুণমান নিজে পরীক্ষা করে দেখেন মহকুশাসক।

রেশন ডিলারদের কিছু গাফিলতি দেখে সতর্ক করে দেন। জানিয়ে দেন, দুর্নীতি দেখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও বিভিন্ন রেশন দোকানে এমন আচমকা পরিদর্শন চালাবেন কালনার মহকুশাসক।
ছবি ও সংবাদ : মোহন সাহা
নিচের ভিডিও দেখুন—