| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জ্যোৎস্না ম্যাজিকে বাগ মানল বাঘ, সংবর্ধনা জানালো সেরাম

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৪২৪ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

হিন্দি ছবি ‘খুন পসিনা’-র কথা মনে আছে? সেই ছবিতে অমিতাভ বচ্চন অভিনীত শিবা বাঘের সঙ্গে লড়াই করেছিল। বাঘের সঙ্গে শুটিং প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেছিলেন, ‘একটা বাঘের গায়ে কতখানি শক্তি থাকতে পারে ভাবা যায় না’। অমিতাভ লড়েছিলেন ঘুমের ওষুধ খাওয়ানো বাঘের সঙ্গে। কিন্তু বাস্তবে যদি মানুষকে বাঘের সঙ্গে লড়াই করতে হয়। সেই বাঘের মুখ থেকে যদি তার শিকার ছিনিয়ে আনতে হয়? সেটা সত্যি কতটা লোমহর্ষক তা ভাবা যায় না। কিন্তু সেই অসম্ভব ভাবনাকে কার্যত সম্ভব করেছেন কুলতলী ব্লকের ভুবনেশ্বরী গ্ৰামের জ্যোৎস্না শী।

সুন্দরবনের রোজনামচায় বাঘে-মানুষে যুদ্ধের এক নতুন কাহিনি লিখেছেন তিনি। গত এপ্রিল মাসে সুন্দরবনের কুড়ি নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলি ব্লকের ভুবনেশ্বরী গ্ৰামের শঙ্কর ও তাঁর স্ত্রী জ্যোৎস্না। আচমকা বাঘ ঝাঁপিয়ে পড়ে শঙ্করের ওপর। জ্যোৎস্না ভয় না পেয়ে তাঁর হাতের কুড়ুল দিয়ে বাঘটিকে সজোরে আঘাত করেন। তাতে বাঘ আরও হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু স্বামীকে বাঁচাতে স্ত্রী জ্যোৎস্না বাঘের শরীরে একনাগাড়ে কুড়ুলের আঘত চালিয়ে যান। জ্যোৎস্নার কুড়ুলের আঘাতে বাঘটি হার মানে। অসম লড়াইয়ে কোনওক্রমে প্রাণে বাঁচে শঙ্কর। গুরুতর আহত হন স্বামী-স্ত্রী দুজনেই। চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় হয়ে গিয়েছে। একমাত্র সম্বল জমিটুকু ও বন্ধক দিতে হয়েছে। বছর ছয় আগে তাঁদের মেয়ের স্বামীকে তুলে নিয়ে যায় বাঘ, তাকে কিন্তু ফেরানো যায় নি। মেয়ের ঘরের নাতনি এখন তাঁদের কাছেই থাকে। বাঘকে হার মানিয়ে স্বামীকে ফেরালেও দারিদ্রতাকে এখনো হারাতে পারে নি জ্যোৎস্না।লড়াই করে চলেছে দিবারাত্রি।

দুঃসাহসিক সেই যুদ্ধের বীরাঙ্গণাকে ৭৫তম স্বাধীনতা দিবসে সংবর্ধনা জানালো সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। যদিও এই সংস্থাটি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া নিয়েই কাজ করে আসছে। তবে এদিন তারা উত্তর কলকাতার শ্যামাবাজারে সংস্থার নিজস্ব ভবনে এক অনুষ্ঠানে এই বীরাঙ্গনাকে সম্মান জানালো। সেই সঙ্গে জ্যোৎস্না শী ও তাঁর পরিবারের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে আর্থিক সাহায্য করে।

অনুষ্ঠানে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য জানান, সেরাম মূলত দেশ থেকে থ্যালাসেমিয়া দূর করার কাজই করে থাকে এবং সেটাই তাদের মূল লক্ষ্য। তবে এদিনের অনুষ্ঠানে তারা জ্যোৎস্না শী-র মতো একজন বীরাঙ্গনাকে সম্মান জানালো এবং বহু প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের হাতে বস্ত্র তুলে দেয় ও থালাসেমিয়া পরীক্ষার জন্য কুপন বিলি করে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev