অনুজকুমার ভৌমিক
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বড়মা হাসপাতালে কোভিড চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। রবিবার ৩ মে সেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৭ জন। এঁদের মধ্যে ৬ জন পশ্চিম মেদিনীপুর ও একজন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার যাঁরা ছাড়া পেলেন তাঁরা সকলেই রেল পুলিশে (আরপিএফ) কর্মরত। তাঁরা হলেন জয় প্রসাদ, মাতারু যাদব, জলেশ্বর কুমার দুবে, রাম মিলন যাদব, সোম কুমার তাঁতি ও গোপাল যাদব। তাঁদের সঙ্গে এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের রঘুনাথ হেমব্রম। এই হাসপাতালে আর মাত্র দুজন চিকিৎসাধীন। একজন পশ্চিম মেদিনীপুর ও একজন হাওড়ার বাসিন্দা।