| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বেঙ্গল পার্টিশন রিপোজিটরির সপ্তম কর্মশালা অনুষ্ঠিত হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৪৫৮ জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ মার্চ, ২০২৩

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে গত ১৯শে মার্চ আয়োজিত হল বেঙ্গল পার্টিশন রিপোজিটরির সপ্তম কর্মশালা। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদে দেশভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রকল্প বিগত কয়েক বছর যাবৎ চলছে, সেই প্রকল্পের একটি অংশ হিসেবে আয়োজিত হয়েছিল এই সপ্তম কর্মশালা। চতুর্থ পর্যায়ের এই কর্মশালাটি ছিল শুধুমাত্র প্রকল্প সমীক্ষকদের জন্যে সংরক্ষিত। বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ জন আগ্রহী গবেষক এবং ছাত্র- ছাত্রী এই কর্মশালাতে উপস্থিত ছিলেন এবং প্রকল্পের ক্ষেত্রসমীক্ষার কাজে যোগদান করতে তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের অধিকর্তা এবং প্রকল্প পরিচালক অধ্যাপক মননকুমার মন্ডল। আগ্রহী সমীক্ষকদের জন্যে তিনি কর্মশালার শুরুতেই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত একটি ধারণা পেশ করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান। বর্তমানে, বেঙ্গল পার্টিশন রিপোজিটরি ও বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশে যে ক্ষেত্রসমীক্ষার কাজ চলছে সেটি সম্বন্ধে তিনি বিশদে আলোকপাত করেন।

মূল কর্মশালার তৃতীয় অধিবেশনে ক্ষেত্রসমীক্ষার নানান অভিজ্ঞতা এবং তাত্ত্বিক দিক সম্বন্ধে আলোচনা করেন অধ্যাপক হিমাদ্রি লাহিড়ী। প্রকল্প সম্বন্ধে বেশ কিছু মূল্যবান তথ্য উঠে আসে তাঁর আলোচনায় । দেশভাগের পরবর্তী বাংলাদেশের জীৱন ও রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আলোকপাত করেছিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষাশিক্ষা বিভাগের অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জি । ব্যক্তিগতভাবে, বাংলাদেশে প্রকল্পের ক্ষেত্রসমীক্ষার কাজ করতে গিয়ে তিনি নিজে যা অনুভব করেছেন সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি প্রকল্প সমীক্ষকদের সঙ্গে। পাশাপাশি, কর্মশালাতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস। তিনি ক্ষেত্রসমীক্ষার নানান খুঁটিনাটি বিষয় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করেন। বাংলাদেশ থেকে প্রকল্প গবেষক দ্যুতি তাসনুমা রিফাত যোগদান করেছিলেন এই কর্মশালাতে এবং বাংলাদেশে নাটোরে তাঁর ক্ষেত্রসমীক্ষার অভিজ্ঞতা বিষয়ে তিনি কিছু কথা বলেন।

বেঙ্গল পার্টিশন রিপোজিটরির বিগত কয়েক বছরের কার্যকলাপ সম্বন্ধে দর্শকদের অবহিত করেন অধ্যাপক মননকুমার মন্ডল। মানববিদ্যা অনুষদের অধীনে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামক প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং অভিমুখ আলোচনা ছাড়াও, ক্ষেত্রসমীক্ষার ক্ষেত্রে সমীক্ষকদের ঠিক কোন বিষয়ে মনোযোগ দিতে হবে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের ক্ষেত্রসমীক্ষার পরিকল্পনা বিষয়েও তিনি আলাপ – আলোচনা করেন এই কর্মশালাতে। কর্মশালাতে ক্ষেত্রসমীক্ষার বিভিন্ন ভিডিও-অডিও রেকর্ডিং ও অন্যান্য প্রযুক্তিগত দিকগুলি সম্বন্ধে আলোকপাত করেন অধ্যাপক ড. মহম্মদ ইন্তাজ আলী । কর্মশালার শেষ অংশে বিভিন্ন জেলা থেকে আগত সমীক্ষকরা প্রকল্প সম্বন্ধিত তাঁদের বিভিন্ন প্রশ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রকল্প অধিকর্তার সঙ্গে।

প্রসঙ্গত, এই উদ্যোগটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, মানববিদ্যা অনুষদের দ্বারা ২০১৬ সালে গৃহীত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্পের একটি অংশ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকল্পিত এই জন-গবেষণা প্রকল্পটি বাংলার পার্টিশন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সমকালীন ব্যক্তিক স্মৃতি সংগ্রহ করেছে। ইতিমধ্যেই প্রকল্পের পক্ষ থেকে প্রায় ৫০০র অধিক মানুষের সাক্ষাৎকার সংগ্রহ করা হয়েছে এবং সেগুলিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করা হচ্ছে। প্রায়, ৬০ জন আগ্রহী গবেষক ও শিক্ষার্থী এই প্রকল্পের যুক্ত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev