করোনা যুদ্ধে বাংলার পাশে দাঁড়ানোয় শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিং খান তা রিটুইট করে পাল্টা বার্তা দিলেন এবং শুরু করলেন বাংলায় লিখে। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ লেখেন, দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একজন ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিও দেন শাহরুখ। আপ্লুত মুখ্যমন্ত্রী এরপর লেখেন, তোমার মতো একজন দায়িত্বপালনে অবিচল ভাই পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। বাংলার সকলে তোমাকে ভালোবাসে এবং তোমার সুস্থতা কামনা করে। সাবধানে থেকো, পরিবারের যত্ন নিয়ে ভালো কাজ চালিয়ে যাও। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর গড়া আপদকালীন ত্রাণ তহবিলে আড়াই কোটি টাকা অর্থসাহায্য করার পাশাপাশি কয়েক হাজার পিপিই দিচ্ছেন শাহরুখ।
