| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

গোল খায় শুধু শিল্পী, ওয়াকা ওয়াকা-র মালিকানা বদল : লিখছেন যীশু নন্দী

Reporter
যীশু নন্দী / ৬১২ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

২০১০ বিশ্বকাপ বলতে কি কি মনে পড়ে? স্পেনের তিকিতাকা পাসিং,লা আলবিসেলেস্তেদের মেসি-মারাদোনা জুটি,রবেন-স্নাইডারদের সোনালী দৌড়, পল দ্য অক্টোপাস…..আর? সম্মোহনী সুরে গোটা বিশ্বকে মাতাল করে দেওয়া আফ্রিকা বিশ্বকাপের থিম সং, যার পরতে পরতে এখনও হয়তো লেগে আছে কলম্বিয়ান শাকিরার সেই মনোহরা সুরের  সুবাসিত তাল-লয়-ছন্দের সম্মোহনী বিকিরণ,সেই সুরেলা ‘ওয়াকা ওয়াকা’।আজ দশ বছর পরেও যার তালের কল্পনায় বাঙালী কোমর দোলাতে দেখে মেসি থেকে রবেনদের,কিংবা রবিনহো থেকে জাভি-ইনিয়েস্তাদের। ‘ওয়াকা ওয়াকা’-এই ধ্বন্যাত্মক শব্দের অনুরণন বাঙালীর কান ঘেঁষে যাওয়া মানে  তাদের মনের অতলে ছায়া ফেলতে থাকবে জার্মানির কাছে চূর্ণ আর্জেন্টিনার কালো শোক, রবেনের পা থেকে বল কেড়ে ‘অ্যা সেভ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ’ এনে দেওয়া কাসিয়াস কিংবা জাবুলানি বলের জালে জড়াবার ভবিষ্যৎ বলে দেওয়া পল অক্টোপাস….একটি মাত্র থিম সং এর আবেশে এতগুলো স্মৃতির বুনন আর দেখেছেন কি? শাকিরা কি দর্জি ছিলেন?  নিশ্চয়ই নয়।কিন্তু উনি বাংলা বুঝলে বলে আসতাম ‘The tailor of memories through the cotton of melody’।

কিন্তু সেই শাকিরার ১৪৫ টি গানের মালিকানা এবার কিনে নিল হিপনোসিস। আজ থেকে শাকিরার আজ অবধি গাওয়া ১৪৫টি গানের মালিকানার অধিকারী আর শাকিরা নন। তবে ইতিহাসে এরকম ঘটনা প্রথম নয়। এর আগেও বব ডিলানের গানের স্বত্ব কিনে নিয়েছিল এক সংস্থা। তবে শাকিরার ক্ষেত্রে মোট কত অংকের আর্থিক লেনদেন হয়েছে এই স্বত্ব বিক্রিতে তা খোলসা করেনি কোনো পক্ষই।

শুধুমাত্র আর্থিক সাহায্যলাভের জন্যই কি এই স্বত্ব বিক্রি? ঠিক জানা নেই। তবে শিল্পীর কাছে তার শিল্প সন্তানসম। আর্থিকলাভেও সেই সন্তানের অভিভাবকত্ব খোয়ানো তেতাল্লিশ বর্ষীয়া শাকিরার হৃদয়ে কোনো ঢেউ ভবিষ্যতে তোলপাড় করবে কি না তার খবর আমরা কি কেউ রাখব? শাকিরার সংগীত জীবন শুরু মাত্র বারো বছর বয়সে। বাবা ছিলেন কবি। আর সেই দর্শন এবং ঘরানার প্রভাব পড়েছিল শাকিরার ওপর, খুব ছোটো থেকেই। সেই বারো বছর বয়স থেকে আজ অবধি কন্ঠের কম্পনে বেরোনো একশো পঁয়তাল্লিশটা সুর, প্রায় আট কোটি রেকর্ড, আর মিলিয়ন মিলিয়ন ভিউয়ের মালিক আজ থেকে অন্য কেউ।

সত্যই, এ পৃথিবী ছোটে অত্যন্ত দ্রুত হারে…অনেকটা মেসির মতো….পাক খায় আরও দ্রুত…অনেকটা ক্রুয়েফ’স টার্নের মতো….আর গোল খায় শুধু শিল্পী।

১৯৯১ সালে যখন শাকিরার প্রথম অ্যালবাম বাজারে আসে তখন তার বয়স মোটে ১৩ বছর। প্রায় তিন দশকে বিক্রি হয়েছে তার গানের ৮ কোটি রেকর্ড। ৪৩ বছর বয়সী এই গায়িকা ও গীতিকারের ঝুলিতে রয়েছে তিনটি গ্রামি অ্যাওয়ার্ড এবং ১২টি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০০১ সালে শাকিরার প্রথম ইংরেজি গানের অ্যালবাম ‘লন্ড্রি সার্ভিস’ কিনেছিল ১৩ কোটি ভক্ত। ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জন্য গাওয়া ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’ এবং আরো অনেক জনপ্রিয় গান ১৫ দেশের মিউজিক টপ চার্টে চূড়ার জায়গাটি দখল করে রেখেছিল। ফেসবুকের গোড়ার ১০ বছরের ইতিহাসে শাকিরাই প্রথম তারকা যিনি ২০১৪ সালে ১০ কোটি ফলোয়ার অর্জন করেন। এই তারকার হালের অ্যালবাম ‘এল ডোরাডো’ যুক্তরাষ্ট্রে ডায়মন্ড সনদ পায়। ইউটিউবে তার দুটো ভিডিও ছাড়িয়েছে ২০০ কোটি ভিউ। শাকিরার নতুন গান ‘গার্ল লাইক মি’র তালে টিকটকে ভাইরাল হচ্ছে নাচ। বিবিসি বলছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই বড় একটি কারণ এখানে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev