মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে নিজের ভাতা থেকে প্রাপ্ত অর্থ তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধাড়া। ২ মাস ১৫ দিনের ভাতা ২২৫০০ টাকা রবিবার ১৯ এপ্রিল তিনি তুলে দেন জেলাশাসক বিজয় ভারতীর হাতে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ।
এই অনুদান তুলে দেওয়া ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি জেলা ও সকল রাজ্যবাসীর কাছে করজোড়ে আবেদন করেন সাধ্যমতো এই ত্রাণ তহবিলে দান করার জন্য। একইসঙ্গে গরিব, অসহায় মানুষদের মুখে দু-বেলা দু-মুঠো অন্নসংস্থানের ব্যবস্থা করতে মানবিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ছবি ও সংবাদ : সোমনাথ পাঁজা