| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দ্বৈত ভূমিকায় কাজ করছেন হুগলির শান্তনু

Reporter Default
রিপোর্টার / ২০৭ জন পড়েছেন
আপডেট শনিবার, ৪ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণকে ঠেকাতে সারা দেশজুড়ে টানা লকডাউন চলছে। বাংলাও তার ব্যাতিক্রম নয়। ঘরবন্দি বাংলার মানুষ। লকডাউনের ফলে প্রান্তিক, গরিব মানুষগুলো আজ সব চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তাই  তাঁদের পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছে বাংলার মা মাটি মানুষ সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে বিনামূল্যে রেশন দেওয়ার কাজ। বাংলা দেখেছে, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন গরিব পরিবারের হাতে।

এই মানবিক কর্মকান্ড দেখে থেমে থাকেনি তৃণমূল যুব সংগঠন। হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা জেলার বিভিন্ন জায়গায় দুঃস্থ, গরিব পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন নিয়মিত। নেতৃত্ব দিচ্ছেন জেলার যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শান্তনু ব্যানার্জী। যুব সভাপতির পাশাপাশি তিনি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। দায়িত্ব স্বাভাবিকভাবেই অনেক বেশি। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সচেতন হওয়াটাই যে সবচেয়ে জরুরি সেই বিষয়টি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই করছেন শান্তনু। বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করছেন। মুখ্যমন্ত্রীর বার্তা বাজার এলাকায় মাইকিং করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। বাজার করার সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যের দূরত্ব কতটা তা এঁকে কিংবা বলে বুঝিয়ে দিচ্ছেন। একই সাথে গরিব মানুষের ঘরে যাতে খাবার পৌঁছোয়, সেটাও দেখছেন যুব সভাপতি হিসেবে। দ্বৈত ভূমিকায় কাজ সামলাচ্ছেন শান্তনু।

তিনি জানালেন, বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে মুখ্যমন্ত্রী যে কাজ করে চলেছেন তা বাংলা তথা দেশের মানুষ দেখছেন। দলমত নির্বিশেষে সবাই কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়কে। আমরা তাঁর কাছে প্রতিনিয়ত শিখছি কিভাবে পরিষেবা দিতে হয়। গরিব, শ্রমজীবী মেহনতি মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিয়েছেন তিনি। দেশের কাছে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তাঁর পথেই আমরা সবাই কাজ করে যাওয়ার চেষ্টা করছি। সব গরিব মানুষ যেন দুবেলা দুমুঠো খেয়ে বাচঁতে পারেন সেটা দেখাই আমাদের অন্যতম লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

One response to “দ্বৈত ভূমিকায় কাজ করছেন হুগলির শান্তনু”

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev