| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শিলিগুড়িতে শুরু হল রক্তবীর প্রকল্প ও ময়নাগুড়িতে অ্যাম্বুলেন্স পরিসেবা লিখছেন কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ২৬৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ৪ জুলাই, ২০২১

করোনাকালে বিশেষ করে লকডাউন চলাকালীন রাজ্যের সর্বত্রই রক্তের আকাল। এই সময় আঞ্চলিক ক্লাব বা স্বেচ্ছাসেবী সংঘঠনগুলির পক্ষেও রক্তদান শিবির আয়োজনব করা সম্ভব হয়নি। সে কথা ভেবেই শিলিগুড়িতে লায়ন্স ক্লাব অফ উন্নতি, লায়ন্স ব্লেজিং এসেস, লায়ন্স রাইজিং ডিভাইন এবং লায়ন্স রাইজিং স্টার-এর যৌথ উদ্যোগে শুরু হল রক্তবীর প্রকল্প। এই প্রকল্পের আওতায় রবিবার শিলিগুড়িতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উদ্যোক্তারা জানান, রক্তবীর প্রকল্পের আওতায় ৪টি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আগামী ৫২ সপ্তাহের প্রত্যেকটি রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ওই শিবির হবে তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কে। ওই শিবিরগুলির লক্ষ্য প্রায় এক হাজার পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করা।

এদিনের কর্মসূচিতে জোন চেয়ারপার্সন নীরজ ধনোটিওয়ালা, চেয়ারম্যান নরেশ আগরওয়াল, দীনেশ আগরওয়াল, বিনীত নাকিপুরিয়া, দেবাশ আগরওয়াল এবং ধীরজ আলমপুরিয়া উপস্থিত ছিলেন।

রবিবার ময়নাগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফিনিক্স ফাউন্ডেশনের উদ্যোগে চালু হল এম্বুলেন্স পরিষেবা। এদিন ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে এই এম্বুলেন্স গাড়িটি পরিষেবার জন্য উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশের ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা সহ ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই আপামর ময়নাগুড়িবাসীদের জন্য দিন রাত এক করে কাজ করে চলেছে ফিনিক্স ফাউন্ডেশন। তাদের কাজের পাশাপাশি চেষ্টা চলছিল যাতে ময়নাগুড়ির গরিব মানুষদের জন্য একটি এম্বুলেন্স চালু করা যায়। যাতে ময়নাগুড়ির গরিব মানুষরা খুব সহজেই এম্বুলেন্স পেয়ে যান। রবিবার সেই স্বপ্ন বাস্তবায়িত। কিছুদিন আগে ময়নাগুড়ির এক বাসিন্দা অভিজিৎ সাহা তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে এই এম্বুলেন্সটি ফিনিক্স ফাউন্ডেশন এর হাতে তুলে দিয়েছিলেন। রবিবার আনুষ্ঠানিকভাবে এলাকয় ওই এম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশের ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী সহ অন্যান্যরা ।

রবিবার করোনা সতর্কতা মেনে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন্স এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেন ক্রাউন ভার্চুয়াল মাধ্যমে ২৫ বছরপূর্তি উদযাপন করে।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এপি সিং এবং ইন্সটলেশন অফিসার পিআইডি লায়ন জিএস হোরা। এছাড়াও এই অনুষ্ঠানে ডিজি এবং পিডিজি টিম উপস্থিত ছিলেন।

এদিনে অনুষ্ঠানে সিটিজেন্স-এর নতুন সভাপতির দায়িত্ব নেন সঞ্জয় মারোদিয়া এবং  সিটিজেন ক্রাউনের সভাপতির দায়িত্বভার দেওয়া হয় রোমি চিরানিয়াকে। অন্যদিকে, সিটিজেন্স-এর নতুন সম্পাদক করা হয় রাকেশ আগরওয়ালকে, কোষাধ্যক্ষ সিএ যোগেশ আগরওয়ালকে এবং সিটিজেন ক্রাউনের নতুন সম্পাদক হিসেবে মনীষা আগরওয়াল এবং কোষাধ্যক্ষ সুনীতা বাজোরিয়াকে দায়িত্বভার দেওয়া হয়।

এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও রাজ্য সরকারে সহোযগিতায় রবিবার ফনিভূষন হাইস্কুলে সত্তরোর্ধ্ব এবং চল্লিশ উর্ধ্ব প্রতিবন্ধী নাগরিকদের টিকাকরণ করা হল। এদিনের টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা সাহা,ভারত সেবাশ্রমের অচিতানন্দ মহারাজ।এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্পাদক রূপক দে সরকার সহ অন্যান্যরা।

সহায়তায় সজল দাশগুপ্ত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev