করোনা যুদ্ধের মধ্যেই রবিবার ১৯ এপ্রিল হুলুস্থূল কাণ্ড ঘটল দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। শোলে ছবিতে ধর্মেন্দ্র যেমন সুইসাইড করার হুমকি দিয়েছিলেন, ঠিক সেভাবেই এদিন এক রোগী তেমন কাণ্ড ঘটালেন। চারতলার ব্যালকনি থেকে তিনি বলতে থাকেন, আমার করোনা হয়েছে, আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে হাসপাতাল ও পুলিশের কর্তারা ছুটে যান। তাঁদের দেখেই ওই রোগী বলেন, আমার কাছে এলে হাত কেটে দেব। যদিও পরে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
হাসপাতালের সুপার বি এন সিং জানান, কোভিড নয়, হাড়ের সমস্যাজনিত কারণে ওই রোগী ভর্তি হন, তাঁর মানসিক রোগ আছে। বাড়ির লোক বা দেখার কেউ নেই। তাঁকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে।
নিচের লিঙ্কে করুন—