“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, /অগ্নিস্নানে শুচি হোক ধরা”
শুভ নববর্ষ ১৪২৭
নতুন বছরের পুণ্য আলোয় ধুয়ে যাক ব্যাধির অন্ধকার। পৃথিবী হোক করোনা মুক্ত।
ঘরে থাকুন। সুস্থ থাকুন।
—এই বার্তা দিয়েই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখ মুক্তি পেল তাঁর পরিকল্পনায় নির্মিত শর্ট ফিল্ম। নাম, ‘ঝড় থেমে যাবে একদিন’। অরিন্দম শীলের পরিচালনায় টলিউডের তারকারা ঘরে বসেই এই ছবির শ্যুটিং করেছেন। প্রায় ১৩ মিনিটের এই শর্ট ফিল্ম করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে। লকডাউনে টলিউডেও কাজ বন্ধ রয়েছে। এই ছবিটি তৈরির মাধ্যমে টলিউডের জুনিয়র টেকনিশিয়ান-সহ অন্যান্য কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য একটি তহবিল গড়ার পরিকল্পনা রয়েছে।
ছবিটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন: