অনুজ কুমার ভৌমিক
নীরবে কাজ করতে ভালোবাসেন। তাই তো অন্নপূর্ণা পুজোর দিন ভোরবেলাতেই বাংলার বিভিন্ন জেলায় ছুটল খাদ্যসামগ্রী বোঝাই গাড়ি। মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে।

বুধবার ১ এপ্রিল দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আদিবাসী ও প্রান্তিক মানুষদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন শুভেন্দুবাবু। মন্ত্রী বা বিধায়ক হিসেবে দায়িত্ব পালনে অবিচল থেকেও করোনায় এই রাজ্য বা ভিনরাজ্যতে কেউ বিপদে পড়েছেন খবর পেলেই তাঁর পাশে থেকেছেন।

খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। কত মানুষকে যে এই লকডাউনে সংসার চালাতে অর্থসাহায্য করেছেন তার ইয়ত্তা নেই। এদিন অন্নপূর্ণা পুজোর দিন ফের একবার দৃষ্টান্ত স্থাপন করলেন শুভেন্দু অধিকারী।
