বিদেশে বেড়াতে গিয়ে করোনার জেরে আটকে পড়লো শ্রীরামপুরের দুই পরিবার। বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় দুশ্চিন্তায় ফেলেছে দুই পরিবারকে। ভিডিও কলে অসহায়তার কথাও জানিয়েছে তাদের আত্মীয় স্বজনকে। ডানলপের একটি ট্যুর এজেন্সির মাধ্যমে ১৪ মার্চ শ্রীরামপুর ইএসআই হাসপাতাল ও অমূল্যকাননের দুই পরিবারের ছয় সদস্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া বেড়াতে যায়। ১৫ ও ১৬ তারিখ সিঙ্গাপুর ঘুরে ১৭ তারিখ মালয়েশিয়া পৌঁছান পরিবার দুটি। রবি রায় তার স্ত্রী সুস্মিতা রায় তাদের পাঁচ বছরের ছেলে রিয়ান এবং রবি রায়ের বন্ধু রামু থাপা তার স্ত্রী সুধা তাদের দশ বছরের ছেলে শ্রীদ। আজ তাদের ভারতে ফেরার কথা থাকলেও আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সমস্যায় পড়েছে দুই পর্যটক পরিবার। আগে থেকে ফেরার টিকিট থাকলেও করোনার জেরে মালয়েশিয়ার সব বিমান আচমকাই বাতিল হয়ে যাওয়ায় এই মুহুর্তে আটকে পরেছেন তারা। ফোনে, ভিডিও কল করে তারা জানায় খাবার মিলছে না, বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, কার্যত হোটেলে বন্দী হয়ে রয়েছেন তারা। ভারতীয় দূতাবাসে গিয়ে কোনো সাহায্য মিলছে না। মালয়েশিয়া সরকারের থেকেও সাহায্য মেলেনি। আর তাতেই চিন্তায় পরেছেন শ্রীরামপুরে থাকা দুই পরিবারের সদস্যরা। করোনা ভাইরাস নিয়ে যেভাবে মহামারি আকার নিয়েছে তাতে দুশ্চিন্তা বাড়ছে। সরকার তাদের ফিরতে সাহায্য করুক কাতর আবেদন মালয়েশিয়া আটকে পড়া পর্যটক পরিবারের।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার