প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সঠিক দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করতে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় শুরু থেকেই একটি প্রগতিশীল রাষ্ট্র ছিল। কিন্তু, ১৮৯৩ খ্রিস্টাব্দে যদিও আমেরিকান মহিলারা খুব উন্নত ছিলেন, আইনত তাদের ভোট দেবার অধিকার ছিল না।
৪ জুন ১৯১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ১৯-তম সংশোধনীতে জাতিগতভাবে সে দেশে প্রথম মহিলাদের ভোট দেবার অধিকার অর্পণ করার প্রস্তাব অনুমোদিত হয়েছিল এবং ১৮ আগস্ট ১৯২০ তারিখ থেকে সেটা কার্যকরী হয়েছিল৷ ১৮৯৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও কিছু কিছু ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বিদ্যমান ছিল৷
স্বামী বিবেকানন্দ শিকাগোতে ১১ সেপ্টেম্বর ১৮৯৩ তারিখে বিশ্ব ধর্মমহাসম্মেলনের ভাষণ শুরু করেছিলেন এই অভিনব সম্ভাষণে: ‘হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ’। অবশ্যই এটি ছিল এক অনন্য সম্বোধন। স্বামীজীর আগে কোন বক্তা সম্ভাষণের জন্য এরকম ভাষা ব্যবহার করেন নি। তিনি আমেরিকার ভগিনীদের (মহিলাদের) কথা তাঁর অভিবাদনের শুরুতে উল্লেখ করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেদিন। আবেগে আপ্লুত উপস্থিত শ্রোতৃমণ্ডল উঠে দাড়িয়ে এই ভারতীয় সন্ন্যাসীকে কয়েক মিনিটের জন্য স্বতঃস্ফূর্ত করতালিতে তাদের ভাবাবেগ প্রকাশ করে সম্মানিত করেছিলেন সেদিন।
কিন্তু এখানেই শেষ নয়। তারপর স্বামী বিবেকানন্দ তাঁর ছোট বক্তৃতায় যা বলেছিলেন সেদিন, তা কেবল সেই সভাগৃহের শ্রোতাদের কাছ থেকে নয়, সমগ্র আমেরিকা এবং বিশ্ববাসীর অতুলনীয় প্রশংসা অর্জন করেছিল। বিশ্ববাসী তখন পর্যন্ত যে রহস্যময় হিন্দুধর্মের কথা ভাসা ভাসা জানতো, সেই সনাতন ধর্মের মূল সত্য ও সহিষ্ণুতার কথা সম্বন্ধে প্রথম অবগত হয়েছিল স্বামীজীর সেদিনকার সেই সংক্ষিপ্ত ভাষণে।
আজ ২০২৩ খ্রিস্টাব্দে তথাকথিত কিছু ‘পণ্ডিতদের’ দ্বারা সেই ঐতিহাসিক ঘটনাটিকে তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপারটা অনেকটা আলেকজান্ডার পোপের সেই বিখ্যাত উক্তিটির বৈধতা প্রমাণ করে মাত্র, যেখানে তিনি বলেছিলেন “অল্প বিদ্যা ভয়ংকরী, ইত্যাদি” কিছু।।

“SISTERS AND BROTHERS OF AMERICA”
One has to understand each historic event in its proper perspective.
The United States of America was a very progressive nation from almost its very inception. But, in 1893, though the American women were very advanced, they were legally not allowed to vote.
Nationally, women in the U.S.A. were granted the right to vote after the 19th amendment was passed in their Congress on June 4, 1919, and ratified on August 18, 1920. There were many other areas where gender inequality existed in the United States of America in 1893.
Swami Vivekananda opened his address at the World’s Parliament of Religions in Chicago on 11th September 1893 with the novel salutation: ‘Sisters and Brothers of America’. It was certainly a unique address. No speaker before Swamiji had ever used such words by way of salutation. He set a unique precedent that day by mentioning the sisters (women) of America at the beginning of his address. An emotional audience rose to their feet and honoured the Indian monk with spontaneous applause for several minutes.
But this was not the end. What Swami Vivekananda had said next in his short speech that day drew unrivalled acclamation not only from the audience present in that auditorium, but from the whole of America and the world. The world came to know the truth about the catholicity and the tolerance of the so-called ‘mystical’ Hinduism or the Sanatan Dharma that was only superficially known.
To trivialise that historic event by the so-called ‘scholars’ in 2023 only vindicates the validity of Alexander Pope’s dictum, “A little learning is a dangerous thing, et cetera.”
[উৎপল আইচ দ্বারা লিখিত এবং অনুবাদিত, Written and translated by Utpal Aich]