মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোভিড-১৯ এবং আমফানের ক্ষতিগ্রস্ত দের পাশে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের পাশে ছিল, তার পর্যালোচনা করতে আজ সাংবাদিক বৈঠক করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাসিশ চক্রবর্তী। তিনি আরও অভিযোগ করেন বিজেপি, সিপিএম ও কংগ্রেস যৌথ ভাবে তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করছে। হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন মানুষ এই মিথ্যার যোগ্য জবাব দেবে। মসাট পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ময়ল খাঁ, মসাট পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাড়ি-সহ বিশিষ্ট নেতৃত্বরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
