করোনা মোকাবিলায় ক্লাবগুলিকে এগিয়ে আসার ডাক মন্ত্রী স্বপন দেবনাথের। মঙ্গলবার ১৬ জুন কালনা ১ নং পঞ্চায়েত সমিতি এলাকার হাটকালনা, কৃষ্ণদেবপুর, ধাত্রীগ্রাম ও নান্দাই গ্রাম পঞ্চায়েতের ৩১টি ক্লাবের প্রতিনিধিদের হাতে ১০০টি করে সাবান তুলে দিয়ে মন্ত্রী বলেন, ক্লাবগুলি আরও ১০০টি সাবান কিনে এলাকার ২০০টি দুঃস্থ পরিবারের মধ্যে তা বিতরণ করুক। এদিনের সাবান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল।
ছবি ও সংবাদ: মোহন সাহা